১. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বােঝায়?
উত্তরঃ বিরোধী দল
২. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
উত্তরঃ মোহাম্মদ হানিফ
৩. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
উত্তরঃ এ কে এম আব্দুর রউফ
৪. বাংলার প্রাচীন জনপদ কোনটি?
উত্তরঃ পুণ্ড্র
৫. বাংলাদেশ সংবিধানের কোন অনুষদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
উত্তরঃ ২৮ (২)
৬. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কােম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস
৭. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে
৮. বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ১৮ বছর
৯. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল
১০. নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম
১১. একনেক (ECNEC)-এর প্রধান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী
১২. ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
উত্তরঃ গম
১৩. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
উত্তরঃ ২০০৯
১৪. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
১৫. ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন?
উত্তরঃ আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
১৬. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৮৭ নং
১৭. নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
উত্তরঃ জনসংখ্যা গবেষণা
১৮. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
উত্তরঃ বেদ
১৯. প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী
২০. কোনটি সাংবিধানিক পদ নয়?
উত্তরঃ চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
২১. বাংলাদেশে কোনটি ব্যাংক নােট নয়?
উত্তরঃ ২ টাকা
২২. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে
২৩. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ রেহমান সোবহান
২৪. ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তরঃ ৮ নং সেক্টরে
২৫. নিমােক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
উত্তরঃ ২০১৫ সালে
২৬. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
উত্তরঃ তামাক
২৭. ‘সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
উত্তরঃ স্টক মার্কেট
২৮. ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
উত্তরঃ রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে
২৯. ১৯৬৬ সালের ৬ দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
উত্তরঃ ৩টি
৩০. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
উত্তরঃ মূল্য সংযোজন কর
